মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় এক কেজি গাঁজা সহ আটক-২

কলাপাড়ায় এক কেজি গাঁজা সহ আটক-২

আপন নিউজ অফিস: কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম এর নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই কমল চন্দ্র সিকদারের মাদক বিরোধী অভিযানে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের সত্তার হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার (৩১), বাদল খান’র ছেলে মোঃ পারভেজ হোসেন হৃদয় খান (২৫) কে এক কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার বালিয়াতলী ইউনিয়ন থেকে এদের গাঁজা সহ আটক করা হয়।

পুলিশ জানায়, ওই অভিযানে পূর্ব টিয়াখালী গ্রামের নিজাম আকনের ছেলে মোঃ হামিম ওরফে সাব্বির আকন (৩২) পালিয়ে যায়। ধৃত আসামী জুয়েল এর দেহ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামী জুয়েল হাওলাদার ও আসামী মোঃ পারভেজ খা এর নামে একাধিক মাদক মামলা রয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ),পটুয়াখালীর নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!