কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা

আপন নিউজ অফিস: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে কলাপাড়া কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮অক্টোবর) সকাল ১০টার দিকে কলাপাড়া থানার সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে থানায় গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. জসীম সহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।

আলোচনা সভায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম’র সভাপতিত্বে অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথী, মহিলা নেত্রী সালমা কবির, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারেক খান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান।

বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, গ্রামপুলিশ, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!