সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে দেশকে সমৃদ্ধ করছে-শাহজাদা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে দেশকে সমৃদ্ধ করছে-শাহজাদা

সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে দেশকে সমৃদ্ধ করছে-শাহজাদা

সঞ্জিব দাস, গলাচিপা: বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা, বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে- দেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার কৃষক সমাজ। পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কৃষকদের, নানাবিধ ভর্তুকি দিয়ে সার-বীজ, যন্ত্রপাতি ও কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে, দেশের খাদ্য পুষ্টি পূরণে নিরলস ভাবে কাজ করছে।

গলাচিপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে, উপজেলার চলতি বছরের বরাদ্দকৃত ১৮ টি কম্বাইন্ড হারভেস্টারের ৫ টি, সিডার ১৫ টি, রাইস প্লান্টার ২টি ও রিপার ১টি বিতরণের শুভ উদ্বোধনীতে এমপি হোস্টেল থেকে ভিডিও কনফারেন্স সভায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-১১৩ (৩) গলাচিপা-দশমিনা এলাকার এস এম শাহজাদা এমপি একথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ও হারভেস্টার মেশিনসহ যন্ত্রপাতি, চাবি কৃষকদের হাতে হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী ও কৃষি বিভাগের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুুদা ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। স্বাগত বক্তব্য সার্বিক তথ্য তুলে ধরেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান। সভায় বিভিন্ন এলাকা থেকে কৃষক ও কৃষাণীরা অংশ নেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!