রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় যানজটে পথচারীদের দুর্ভোগ

গলাচিপায় যানজটে পথচারীদের দুর্ভোগ

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় যানজটে পথচারীদের দুর্ভোগ চরমে। উপজেলার পৌরশহর থেকে শুরু করে প্রায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও পয়েন্টে অবৈধভাবে দু’পাশে অটোরিকশা, মাহিন্দা, নসিমন, লড়ি, ভান, ট্রলি ও মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ফলে যানজটে পথচারী ও যাতায়াতকারীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, বাদুরা বাজার, আমখোলা বাজার, সুহরী ব্রিজ বাজার, হরিদেবপুর ফেরি ও খেয়া ঘাট, গলাচিপা খেয়া ঘাট, থানা রোড, পুরাতন ল ঘাট, পশু হাসপাতাল রোড, পূর্ব বাজার, সদর রোড, রেইন্ট্রি তলা (কালী বাড়ি মোড়), সিনেমা হল রোড, চৌরাস্তা, মেডিসিন মার্কেট, কলেজ পাড়া, উলানিয়া বন্দর, কালিকাপুরসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে অটোরিকশা, মাহিন্দা, নসিমন, লড়ি, ভান, ট্রলি ও মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকায় পথচারীরা ঝুঁঁকি নিয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুরু ও ছুটির সময় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা বলেন, শহরের আশপাশে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীকে এ সড়ক পার হতে হয়। কিন্তু অবৈধভাবে সড়কের দু’পাশে গাড়ি রাখার কারণে সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, অবৈধ গাড়ীর চালকদের আইনের আওতায় আনা হবে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যগত করা হবে।

এছাড়া রাস্তার দুপাশে যাতে গাড়ি পার্কিং করে না রাখা হয় সেদিকেও নজর দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!