খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান সাবেক আমতলীর মতিয়ার রহমান | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান সাবেক আমতলীর মতিয়ার রহমান

খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান সাবেক আমতলীর মতিয়ার রহমান

আমতলী প্রতিনিধি: রাষ্টীয় ক্ষমতায় আওয়ামীলীগ আর খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান সাবেক আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমান। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফকির সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার আমতলী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিজয় দিবসের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের সময়ে সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, রাষ্টীয় ক্ষমতায় খালেদা জিয়া আসতেছে। তার এমন ঔদাত্যপুর্ণ বক্তব্যের তাৎক্ষনিক প্রতিবাদ করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকানসহ উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, রাষ্টীয় ক্ষমতায় আওয়ামীলীগ থাকা অবস্থায় দলের গুরুত্বপুর্ণ পদে থেকে মেয়র মতিয়ার রহমান খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চায়। তার এমন ঔদাত্যপুর্ণ বক্তব্য দলীয় শৃংখলা ভঙ্গের শামিল। আমি তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাধারণ সম্পাদক মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল গাজী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান ও হারুন মোল্লা।

সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমানের এমন ঔদাত্যপুর্ণ বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক কি ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, রাষ্টীয় ক্ষমতায় আওয়ামীলীগ আর মেয়র মতিয়ার রহমান খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান। তার এমন বক্তব্য দলীয় শৃংখলা ভঙ্গের শামিল। আমরা তার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে বরগুনা জেলা কমিটিকে অবহিত করবো। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন এমন কথা আমি বলিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!