কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ; পরিচিতি সভা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ; পরিচিতি সভা

কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ; পরিচিতি সভা

আপন নিউজ অফিস: কলাপাড়ায় মানবতার বিবেক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন’র আত্মপ্রকাশ হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে পরিচিতি সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব’র সভাপতি হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বস কলেজ’র ইংরেজি প্রভাষক ড. শহিদুল ইসলাম সোহেল, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস.একে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ.আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন ও কলাপাড়া নাগরিক ঐক্য জোট’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল।

সংগঠনটি সভাপতি মো. হাফিজুর রহমান রাসেল’র সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানবতার বিবেক সংগঠনের সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. ওয়ালিউল্লাহ মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মাতুব্বর, অর্থ-সম্পাদক মো. সোহাগ মৃধা, দপ্তর সম্পাদক মো. জুয়েল হোসাইন ও ক্রিয়া সম্পাদক মো. বিল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার বিবেক সংগঠনের যোগাযোগ সম্পাদক সাংবাদিক মো. ওমর ফারুক।

উল্লেখ্য, মানবতার বিবেক সংগঠনটি ২০২০ সালের ১২ জুলাই থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তারা উপজেলাবাসী’র কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!