কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেবের মাহফিলে হাজারো মুসল্লির ঢল | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেবের মাহফিলে হাজারো মুসল্লির ঢল

কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেবের মাহফিলে হাজারো মুসল্লির ঢল

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেব কেবলার বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, আলহাজ্ব আল্লামা মুফতি ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী এর ধর্মীয় বয়ান শুনতে ঢল নামে মুসল্লিদের। মঙ্গলবার রাতে তীব্র শীত উপেক্ষা করে স্থানীয় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, সড়কে দাঁড়িয়ে, বাসা-বাড়ীতে বসে মন্ত্রমুগ্ধের মত বয়ান শুনেন অন্তত: ১০ হাজার মুসল্লী ও মা-বোনেরা।

ঐতিহ্যবাহী খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দেস্তারবন্দী উপলক্ষে খেপুপাড়া জৈনপুরী খানকায়ে এর মাহফিল ইন্তেজামিয়া কমিটি এ বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিল এর আয়োজন করে। ঈমান, নেক আমল, নামাজ, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক ও কুরআন হাদিসের বিশ্লেষণধর্মী ধর্মীয় আলোচনায় তওবা করে তীব্র শীতেও চোখের অশ্রু গড়িয়ে পড়ে মুসুল্লিদের।

এরপর রাত এগারোটার দিকে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফিল এর সভাপতি খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মোর্শেদেনা শাহ সুফি হাফেজ মুহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিকী আল কোরাইশী পীর সাহেব জৈনপুরী, ভারত।

এর আগে জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। এছাড়া মাহফিলে পরিশ্রমী স্বেচ্ছাসেবকদের পাঞ্জাবি উপহার দেন প্রধান অতিথি এনায়েতুল্লাহ আব্বাসী, পীর সাহেব জৈনপুরী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!