আমতলী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত-১০ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত-১০

আমতলী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত-১০

আমতলী প্রতিনিধি: আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া আকন বাড়ীর সামনে মোল্লা পরিবহন ও একটি ভাঙ্গারী মালামাল বোঝাই পিকআপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে।

জানাগেছে, কুয়াকাটাগামী মোল্লা পরিবহন (ঢাকা মোট্রো-ব-১৩-১৫১২) আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া আকনবাড়ীর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি হয়। ওই মাহেন্দ্র গাড়ীটিকে রক্ষা করতে গিয়ে ভাঙ্গারী বোঝাই একটি পিকআপের সাথে পরিবহন বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ দুমড়ে মুড়ছে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। মাহেন্দ্র ও বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়। আহত নয়ন (৩৫), মিলন (৩৩), নাদিয়া (১৮), আল আমিন (২৫) ও নাবিলাকে (১৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতদের বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আহত নাদিয়া বলেন, ঘণ কুয়াশার মধ্যে মোল্লা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়ীকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র গাড়ীর বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। পরে বাসটি একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ ভেঙ্গে দুমড়ে মুড়চে গিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, আহত ৫ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, পরিবহন বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!