মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদার ও প্রকৌশলীর উপর হামলা; আহত-৩

তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদার ও প্রকৌশলীর উপর হামলা; আহত-৩

আমতলী প্রতিনিধি: পাওয়ার গ্রিড কোম্পানী লিমিটেড (পিজিসিবি) তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট প্রকৌশলী তুষার, চায়না ঠিকাদার মি.জাও ও স্কেবেটর চালক মোঃ সোয়েবের উপর স্থানীয় জমির মালিকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কেবেটর চালক মোঃ সোয়েব এমন অভিযোগ করেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের পাওয়ার গ্রিড কোম্পানী লিমিটেড (পিজিসিবি) তাপ বিদ্যুৎ কেন্দ্রে বুধবার বিকেলে প্রকৌশলী তুষার ও চায়না ঠিকাদার মি. জাও কাজ শুরু করেন। এ সময় স্থানীয়রা তাদের জমির মুল্য পায়নি দাবী করে কাজে বন্ধ করে দেয়। এক পর্যায় তারা প্রজেক্ট প্রকৌশলী মোঃ তুষার, চায়না ঠিকাদার মি. জাও ও স্কেবেটর চালক মোঃ সোয়েবের উপর হামলা চালায়। তাদের হামলায় প্রজেক্ট প্রকৌশলী তুষার, ঠিকাদার মি. জাও, ও স্কেবেটর চালক মোঃ সোয়েব গুরুতর আহত হয়। এবং তারা স্কেবেটর মেশিনের গøাস গুড়িয়ে দেয়। পরে মোটর সাইকেল চালক মোঃ রাহাতসহ কয়েকজন তাদের উদ্ধার করে ওইদিন সন্ধ্যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে স্কেবেটর চালক মোঃ সোয়েবকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহত প্রজেক্টে প্রকৌশলী তুষার ও ঠিকাদার মি. জাওকে রাত আটটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্কেবেটর চালক আহত মোঃ সোয়েব বলেন, কাজ শুরু করা মাত্রই স্থানীয় ২০/৩০ জন জমির মালিক টাকা পায়নি দাবী করে কাজ বন্ধ করে দেয়। এক পর্যায় তারা প্রজেক্টের প্রকৌশলী তুষার, চায়না ঠিকাদার মি. জাও ও আমার উপর হামলা চালায়। তারা হামলা চালিয়ে স্কেবেটর মেশিনের গøাস গুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, তাদের হামলায় আমি, চায়না ঠিকাদার ও প্রকৌশলী আহত হয়েছে। হামলাকারীদের কাউকে আমরা চিনি না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুনা আক্তার বলেন, আহত সোয়েবকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, প্রজেক্টের এক চায়নার লোক এসেছিল। অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!