আমতলীতে অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের চেক বিতরন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের চেক বিতরন

আমতলীতে অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের চেক বিতরন

আমতলী প্রতিনিধি: আমতলীতে পাওয়ার গ্রীড কোম্পানী অফ বাংলাদেশ ৪০০ কেভি সুইচিং উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের চেক বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে এ চেক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল-আহসান।

জানাগেছে, ২০২০ সালে সরকার পাওয়ার গ্রীড কোম্পানী অফ বাংলাদেশ ৪০০ কেভি সুইচিং উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এ প্রকল্পের অধিনে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে ৪৯ একর জমি অধিগ্রহন করা হয়। বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্থ ২০ জমির মালিকদের মাঝে ক্ষতিপুরণের ৬৫ লক্ষ টাকার চেক বিতরন করা হয়। প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান এ চেক বিতরন করেছেন।

বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক বিতরনী সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান , ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!