আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচন তফসিল ঘোষনা; ১৬মার্চ চেয়ারম্যান পদে ভোট | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচন তফসিল ঘোষনা; ১৬মার্চ চেয়ারম্যান পদে ভোট

আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচন তফসিল ঘোষনা; ১৬মার্চ চেয়ারম্যান পদে ভোট

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধায্য করে মঙ্গলবার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তফসিল ঘোষনা করা হয়।

জানাগেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অমতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ঋণ খেলাপীর তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হন। ওই বছরের ২১ এপ্রিল ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে ২০২১ সালের ১৭ ফেব্রæয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনার আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। দীর্ঘ শুনানী শেষে ওই বছর ৩১ আগষ্ট আদালতের বিচারক মোঃ হাসানুল ইসলাম পুর্বের রায়ের আংশিক বাতিল করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। মঙ্গলবার নির্বাচন কমিশন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধায্য রেখে মঙ্গলবার উপ – সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষনার খবরে আমতলী উপজেলার সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দিন ধায্য রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!