গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম

গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় পাতিহাঁস চারটি কালো ডিম পেড়েছে। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজারের মোহাম্মাদ সরদারের বাড়িতে তার স্ত্রী লাইজু আক্তার বন্যার পালিত একটি দেশি জাতের পাতিহাঁস কালো রঙের ডিমগুলো দেয়। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছে ডিম আর হাঁস দেখতে। তবে এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, এ হাঁসটি কোনো কারণে বন্ডিং জাতের সঙ্গে ক্রস হতে পারে।

মোহাম্মাদ সরদার জানান, তার স্ত্রী লাইজু আক্তার ১০টি দেশি প্রজাতির পাতিহাঁস পালন করেন। এর মধ্যে চার দিন আগে থেকে পর পর চারটি কালো ডিম পাড়ে। ডিমের রং দেখে কিছুটা বিচলিত হয়ে যান তারা। পরে প্রথম ডিমটি ভেঙে দেখার চেষ্টা করেন। প্রথম ডিমটির ওপরের রং কালো হলেও ভেতরের রং স্বাভাবিক রয়েছে। কিন্তু এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডিম দেখতে মানুষ ভিড় জমায়। তিনি বলেন, আমরা স্বাভাবিক খাবারই দিয়েছি। তারপরও কেন এমন হলো তা বুঝতে পারছি না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, ‘দেশি প্রজাতির হাঁসটি কোনো কারণে হয়তো বন্ডিং জাতের হাঁসের সঙ্গে ক্রস হতে পারে। বন্ডিং জাতের হাঁস নীল বর্ণের ডিম দেয়। তবে কালো ডিম কেন- এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হচ্ছে না।

এ ছাড়া এ হাঁসটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে এ সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!