আমতলীতে চার’শ গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে চার’শ গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

আমতলীতে চার’শ গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

আমতলী প্রতিনিধি: চার’শ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ আমতলী উপজেলার গুলিশাখালী এলাকার একটি ইটভাটা থেকে তাদের গ্রেপ্তার করে। রবিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী এলাকার একটি ইটভাটায় হাবুল, আলমগীর মিয়া ও শহীদুল হাওলাদার শ্রমিকের আড়ালে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের ওই ইটভাটা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের শরীর তল্লাশী করে চার’শ গ্রাম গাঁজা ও দশ পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়। পুলিশ রবিবার তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার তিন জনের মধ্যে হাবুল ও আলমগীরের বাড়ী কিশোরগঞ্জ জেলায়। হাবুলের বাবার নাম আলতু মিয়া ও আলমগীরের বাবার নাম বাচ্চু মিয়া।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!