গলাচিপায় ক্যাডেট জুবায়েরের দাফন সম্পন্ন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় ক্যাডেট জুবায়েরের দাফন সম্পন্ন

গলাচিপায় ক্যাডেট জুবায়েরের দাফন সম্পন্ন

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় ক্যাডেট সালমান রহমান জুবায়েরের (১৫) দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ মাঠে প্রথম ও বেলা সাড়ে ১১টায় পানপট্টি ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। জুবায়ের গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা সুলতানা মনির বড় ছেলে। তিনি গলাচিপার মেধাবী ও বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে জুবায়ের বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অবস্ট্রাকল ট্রেনিং চলাকালিন সময়ে শূণ্যের ওপরে রশি থেকে ছিটকে পড়ে লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ও পরে সন্ধ্যা ৭টায় লেবুখালী সিএমএইচ-এ আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!