রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আগুনে পুড়ল ৪ দোকান

গলাচিপায় আগুনে পুড়ল ৪ দোকান

সঞ্জিব দাস,গলাচিপা: গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে অবস্থিত চারটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে যায়। তারা এসে দেখেন ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই। তাই স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদারের ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদারের জাল-সুতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরূপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!