আমতলীতে অবৈধ ইটভাটা ধ্বংস; চুল্লি মিস্ত্রির ছয় মাসের সাজা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে অবৈধ ইটভাটা ধ্বংস; চুল্লি মিস্ত্রির ছয় মাসের সাজা

আমতলীতে অবৈধ ইটভাটা ধ্বংস; চুল্লি মিস্ত্রির ছয় মাসের সাজা

আমতলী প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স বিহীন ও কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ডের এমএমএইচ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে ইটভাটা চুল্লি মিস্ত্রি মোঃ বাদল খাঁনকে ২০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচ টায় পরিবেশ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম অভিযান পরিচালনা শেষে এ আদেশ দেন।

জানাগেছে, আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ড সংলগ্ন এমএমএইচ ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বরগুনা জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই কাঠ দিয়ে ইট পুড়িয়ে আসছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম ওই ইটভাটায় অভিযান চালায়। পরে ইটভাটাটি ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দিয়ে চুল্লি মিস্ত্রি মোঃ বাদল খানকে আটক করে। ওই সময়ে চুল্লি মিস্ত্রিকে ২০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন তিনি। জরিমানা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় চুল্লি মিস্ত্রিকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম বলেন, বরগুনা জেলার এমএমএইচ ইটভাটাটি সম্পুর্ণ অবৈধ। তাই অভিযান পরিচালনা করে গুড়িয়ে দিয়েছি। তিনি আরো বলেন, ওই ইটভাটির চুল্লি মিস্ত্রি মোঃ বাদল খাঁনকে ২০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!