রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সঞ্জিব দাস,গলাচিপা: গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর ও একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে গলাচিপা পৌরসভা, গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরি বের করা হয়।

প্রভাতফেরিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এসএম শাজাদা।

আলোচনা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর ও একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলার সকল মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!