মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
স্বেচ্ছাসেবক লীগ নেতার কান্ড; বাকী টাকা চাওয়ায় দোকানে হামলা

স্বেচ্ছাসেবক লীগ নেতার কান্ড; বাকী টাকা চাওয়ায় দোকানে হামলা

আমতলী প্রতিনিধি: মুঠোফোনে বাকী টাকা চাওয়ায় ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস দোকানে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান মালিক মোঃ বাদল মৃধা এমন অভিযোগ করেছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতার এমন কর্মকান্ডে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ছোটবগী বাজারে রবিবার রাতে।

জানাগেছে, উপজেলার ছোটবগী বাজারে মোঃ বাদল মৃধা কসমেটিক্সের ব্যবসা করে আসছে। ওই দোকান থেকে ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস বাকীতে মালামাল ক্রয় করেন। রবিবার রাতে দোকান মালিক বাদল মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে বাকী টাকা চায়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাদল মৃধার দোকানে হামলা চালিয়েছে। হামলায় দোকানের সুকেজের গ্লাস ভেঙ্গে গুরুত্বপুর্ণ মালামাল নষ্ট হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতার এমন কর্মকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোকান মালিক বাদল মৃধা বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিশ্বাস এর কাছে দুই হাজার দুই’শ টাকা বাকি রয়েছে। ওই টাকা মুঠোফোনে চাওয়ায় আমার দোকানে হামলা চালিয়ে সুকেজের গ্লাস ভেঙ্গে ফেলেছে এবং গুরুত্বপুর্ণ মালামাল ভাংচুর করেছে।

ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!