গলাচিপায় এরশাদ হোসেন বাদলের ৫তম মৃত্যুবার্ষিকী আজ | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় এরশাদ হোসেন বাদলের ৫তম মৃত্যুবার্ষিকী আজ

গলাচিপায় এরশাদ হোসেন বাদলের ৫তম মৃত্যুবার্ষিকী আজ

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় এরশাদ হোসেন বাদলের ৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এরশাদ হোসেন বাদল হচ্ছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল বারেক মিয়ার পুত্র চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন রিয়াদের বড় ভাই, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম এরশাদ হোসেন বাদল।

মরহুম এরশাদ হোসেন বাদলের ৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (০১ মার্চ) বিকাল ৩ টায় চিকনিকান্দি আহসাবিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী ভূষণ শীলসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!