ওভার লোডিং ট্রাক পরিবহন করায় পল্টুন দেবে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
ওভার লোডিং ট্রাক পরিবহন করায় পল্টুন দেবে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ

ওভার লোডিং ট্রাক পরিবহন করায় পল্টুন দেবে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ

আমতলী প্রতিনিধিঃ ওভার লোডিং ট্রাক ফেরিতে পরিবহন করায় আমতলী পায়রা নদীর ফেরির পল্টুন দেবে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ফেরির দুই পাড়ে যানঝটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সহ¯্রাধীক মানুষ। ঘটনা ঘটেছে শনিবার দুপুর দেরটার দিকে।

জানাগেছে, বরগুনা পৌরসভার সাবেক মেয়র মোঃ শাহাদত হোসেনের একটি ট্রাক ধারন ক্ষমতার চেয়ে পাথর বোঝাই করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যেতে পুরাকাটা পল্টুন থেকে ফেরিতে ওঠে। দুপুর দেরটার দিকে পুরাকাটা পল্টুন থেকে ফেরি ছেড়ে আসে। পায়রা নদী পাড়ি দিয়ে আধা ঘন্টা পরে ফেরি আমতলী পল্টুনে নোঙ্গর করে। ওই সময় ফেরি থেকে পল্টুনে ট্রাক ওঠা মাত্রই ট্রাক আটকে পল্টুন দেবে যায় এবং পল্টুনে পানি উঠতে শুরু করে।

খবর পেয়ে আমতলী দমকল বাহিনী, পুলিশ ও সড়ক-জনপথের রেকার আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে এবং ট্রাক থেকে পাথর নামিয়ে ট্রাক উদ্ধার করেছে। ততক্ষনে ফেরির দুই পাড়ে তীব্র যানঝটের সৃষ্টি হয় এবং সহ¯্রাধীক মানুষ ভোগান্তিতে পড়ে। বিকেল সাড়ে চারটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। পরে আমতলী থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অতিরিক্ত পন্য বোঝাইয়ের অপরাধে ট্যাফিক আইনে ট্রাকের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এইচএম রাসেলসহ কয়েকজন বলেন, পল্টুনে পাথর বোঝাই ট্রাক ওঠার সাথে সাথে পল্টুন দেবে তলিয়ে যেতে শুরু করে। পরে ট্রাক থেকে পাথর নামিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ট্রাক উদ্ধার করা হয়েছে।

আমতলীর পায়রা ফেরি পরিচালক মোঃ হাসান বলেন, বরগুনা পৌরসভার সাবেক মেয়র মোঃ শাহদাত হোসেনের একটি ট্রাক ধারন ক্ষমতার চেয়ে বেশী পাথর বোঝাই ফেরিতে ওঠে। আমতলী পল্টুন থেকে ট্রাকটি ওপরে ওঠতে পল্টুন দেবে যায় এবং পল্টুনে পানি উঠতে শুরু করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সড়ক ও জনপথের রেকার এসে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ধারন ক্ষমতার চেয়ে বেশী পাথর বোঝাই একটি ট্রাকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা হয়েছে। ট্রাকটি থানায় জব্দ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!