গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সঞ্জিব দাস,গলাচিপা: গলাচিপায় বালতির পানিতে ডুবে তানহা নামে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসার বাথরুমে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালি গ্রামের জাহিদুর রহমান আহসান (২৯) ও ডালিয়া জাহান (২৮) দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে তানহা। গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়ি নানা বাড়িতে শিশুটি তার মায়ের সঙ্গে থাকতো। শিশুর বাবা জাহিদুর রহমান বলেন, সকালে বাসার ভেতরে সবাই ছিলো। তানাহা এ সময় খেলতেছিলো। এক ফাঁকে সবার অগোচরে বাথরুমে ঢুকে যায় তানহা।পরে সেখানে বালতিতে থাকা পানিতে পড়ে যায় সে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি শোনিত কুমার গায়েণ শিশুর বালতির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!