তালতলীতে মিথ্যা মামলা দিয়ে জমি দখল | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে মিথ্যা মামলা দিয়ে জমি দখল

তালতলীতে মিথ্যা মামলা দিয়ে জমি দখল

আমতলী প্রতিনিধি: তালতলীতে মিথ্যা হত্যা মামলায় আসামি করে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকার পাঁচ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফকির হাট বাজারে মানববন্ধনে বক্তরা বলেন,২০১৪ সাল থেকে নিদ্রার চর গ্রামের জলিল খানের সাথে, হারুন ফরাজী ও জালাল ফরাজীদের জমি জমা সংক্রান্ত দেওয়ানি মামলা চলছে।

হঠাৎ গত বছরের পহেলা অক্টোবর জলিল খানের পুত্র ইয়াকুবের সাথে, হামিদ মিস্ত্রির ছেলে খলিলের সাথে পাওনা টাকা নিয়ে কথার কাটাকাটি হয়। ঐ সময় খলিলের লাঠির আঘাতে গুরুতর আহত হয় ইয়াকুব, পড়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত ইয়াকুবের বাবা জলিল খান খলিলসহ যাদের সাথে বিরোধ চলমান তাদেরকে আসামি করে মামলা করেন। সেই মামলায় হারুন ফরাজী, জালাল ফরাজী ও রহমান ফরাজী কে ষড়যন্ত্রমূলক জমি দখলের জন্য আসামি করা হয়। এরপর তাদেরকে এলাকার ছাড়া করে তাদের জমি দখল করে জলিল খান।

উক্ত ঘটনা বিষয় মানববন্ধনে বক্তারা বলেন, খলিল এবং নিহত ইয়াকুবের সাথে ঝগড়াঝাঁটির সময় উক্ত মামলার আসামিরা উপস্থিত ছিল না। তাদেরকে মিথ্যা হয়রানি মুলক মামলায় আসামি করা হয়েছে। বক্তারা এই মিথ্যা হয়রানি মূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এলাকার যুবলীগ নেতা মোঃ আব্দুল হাই আকনের সভাপতিত্বে বক্তব্য রখেন বেল্লাল হাওলাদার, মাসুম আকন, ছালমা বেগম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!