রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপার চিকনিকান্দী মন্দিরে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

গলাচিপার চিকনিকান্দী মন্দিরে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে ৫ দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আজ ৪র্থ দিন অতিবাহিত হচ্ছে। চিকনিকান্দী বাজারে রাধা গোবিন্দ মন্দিরে (বুধবার (৮ মার্চ) সকালে অধিবাসের মধ্য দিয়ে এ যজ্ঞ শুরু হয়ে চলবে আগামী সোমবার সকালে শেষ হবে। এতে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা নির্বিঘ্নে এই উৎসব পালন করবেন। আপনাদের কোন ভয় নেই। আমাদের এই ইউনিয়নে আমরা সকলে মিলেমিশে থাকব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন বারবার নির্বাচিত হয়ে দেশ ও জাতির সেবা করে যেতে পারেন। পরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন এবং মন্দির পরিদর্শন করে মন্দিরের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। পরে মন্দির কমিটির সভাপতি অজিত কুন্ড বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠান চলছে। এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল দেবনাথ বলেন, প্রতি বছরের মত এ বারেও ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তারা পালাক্রমে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সোমবার সকালে এই অনুষ্ঠান শেষ হবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!