তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় মায়ের আত্মহত্যা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় মায়ের আত্মহত্যা

তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় মায়ের আত্মহত্যা

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অপমানে মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় মেয়ে ও তার বাবা এ অভিযোগ করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকালে ব্যাটারির এসিড পানি পান করে মা জোসনা বেগম আত্মহত্যা করেন।

মেয়ের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের বখাটে ছেলে আসাদুল হাওলাদার (২৫) একই এলাকার সোবাহান মোল্লার ৮ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে(১৩) বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছিল। এক সময় আসাদুল ঐ মেয়েকে ভয়ভীতি দেখিয়ে তার সাথে প্রেম করতে বাধ্য করেন। এক পর্যায় বগাটে আসাদুল গোপনে ঐ মেয়ের মায়ের মোবাইল ফোন নাম্বারে ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে কথা বলার সময়ে আসাদুল মেয়ের নগ্ন ছবি ধরে রাখেন।মেয়ে ন এমন নগ্ন হয়ে আসাদুলের সাথে একাধিক বর ভিডিও কলে কথা বলেন। সেই ভিডিও কলের কথা আসাদুল রেকর্ড করে রাখেন। গত ৮মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। ওই টাকা এক দিনের ভেতরে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। একদিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়। বিষয়টি গত বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ব্যাটারির এসিড পানি খেয়ে আত্মহত্যর চেস্টা করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। ময়না তদন্ত শেষে দাফন করা হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃস্টি হয়েছে।

এ বিষয়ে ৮ম শ্রেণির ছাত্রী বলেন, আসাদুল আমাকে প্রতিনিয়ত উত্যক্ত করতো। একটা সময় আমি তার সাথে কথা বলি। পরে আমাকে ব্লাকমেইল করে নগ্ন ভিডিও কলে কথা বলায় বাধ্য করেন। সেই ভিডিওটি রেকর্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে আমার মাকে দেখায় ও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি বিভিন্ন ফেসবুক মেসেঞ্জারে ভাইরাল করে দেন। এ লজ্জায় আমার মা আত্মহত্যা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও আত্মহত্যা করবো।

মেয়ের বাবা সোবাহান মোল্লা বলেন, আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আসছি। এসে আজ শনিবার বিষয়টি জানতে পেরেছি ও আপনাদের কাছে জানিয়েছি। আমরা এখন মামলা করার জন্য থানায় আসছি। ঐ ভিডিওটি আমার কাছেও আছে।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এবিষয়ে বরিশাল কোতায়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!