তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা; অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা; অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার

তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা; অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় এসিড পানে মায়ের আত্মহত্যার ঘটনায় রাতে মামলা সকলে অভিযুক্ত আসাদুলকে গ্রেফতার করেছে র‌্যাব (৮)

জানাগেছে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের বখাটে ছেলে আসাদুল (২৫) একই এলাকার ৮ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে (১৩) কে বিভিন্ন সময়ে উত্যক্ত করত। এক পর্যায়ে আসাদুল ঐ মেয়েটির অজান্তে কৌশলে নগ্ন ভিডিও রেকর্ড করে রাখে। গত ৮মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। ওই টাকা এক দিনের মধ্যে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। একদিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আসাদুল। বিষয়টি গত ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ব্যাটারির এসিড পানি পান করে আত্মহত্যার চেস্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। পরে বরিশালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি হয়।

এ ঘটনায় মৃতর স্বামী বাদী হয়ে মুল আসামীর বিরুদ্ধে ল তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)ধারায় রাতে মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনায়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সকালে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে র‌্যাব ৮এর আভিযানিক একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী খালি জেলার মহিপুর থেকে আসাদুলকে গ্রেফতার করে।

এ বিষয় কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন জানান, অভিযুক্ত আসাদুলকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার মহিপুর থেকে গ্রেফতার করা হয়েছে ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!