আমতলীতে গাছ কাটতে বাঁধা দেয়ায় চাচা ও চাচিকে পিটিয়ে জখম | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
আমতলীতে গাছ কাটতে বাঁধা দেয়ায় চাচা ও চাচিকে পিটিয়ে জখম

আমতলীতে গাছ কাটতে বাঁধা দেয়ায় চাচা ও চাচিকে পিটিয়ে জখম

আমতলী প্রতিনিধিঃ গাছ কাটতে বাঁধা দেয়ায় চাচা শাহ আলম মৃধা (৪৫) ও চাচি আসমা বেগমকে (৩২) ভাইয়ের ছেলে জিসান মৃধা পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাচা শাহ আল মৃধা এমন অভিযোগ করেন। আহত চাচা ও চাচিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে শুক্রবার রাত ১০ টার দিকে।

জানাগেছে, শাহ আলম মৃধা ও তার বড় জাহাঙ্গীর মৃধার বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় শাহ আলম মৃধার একটি গাছ জোরপুর্বক বড় ভাই জাহাঙ্গীর মৃধা কাটতেছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয় জাহাঙ্গির মৃধা। ওইদিন রাত ১০ টার দিকে শাহ-আলম মৃধা ও তার স্ত্রী আসমা বেগমের উপর ভাইয়ের ছেলে জিসান মৃধা অতর্কিত হামলা চালায়। এ সময় বড় ভাই জাহাঙ্গীর মৃধাও তাদের মারধর করে। তাদের হামলায় শাহ আলম মৃধার মাথা ফেটে এবং তার স্ত্রীর চোখে গুরুতর জখম হয়।

স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ তাওহিদুল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খবর পোয় আমতলী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
আহত শাহ আলম মৃধা বলেন, আমর একটি গাছ বড় ভাই জাহাঙ্গির মৃধা তার দাবী করে কেটে নিয়ে যাচ্ছিল। এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ভাই ও তার ছেলে জিসান আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমার স্ত্রীর চোখ গুরুতর জখম করেছে।

বড় ভাই জাহাঙ্গির মৃধা ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, অপরাধটা বেশি ছিল তাই পিটিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ তাওহিদুল ইসলাম বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছি। তিনি আরো বলেন, শাহ আলম মৃধা মাথায় এবং তার স্ত্রীর চোখে গুরুতর জখম হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেয়ে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!