আমতলীতে চার জেলের অর্থদন্ড; একটি ট্রলার নিলামে বিক্রি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে চার জেলের অর্থদন্ড; একটি ট্রলার নিলামে বিক্রি

আমতলীতে চার জেলের অর্থদন্ড; একটি ট্রলার নিলামে বিক্রি

আমতলী প্রতিনিধিঃ অবৈধ জাল নিধন ও অবাধে মাছ শিকারের অপরাধে চার জেলেকে সাড়ে নয় হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুর রহমান এ অর্থদন্ডের আদেশ দিয়েছেন। একই সাথে জব্দকৃত দুইটি বেহেন্তি জাল ও সাত হাজার মিচার অবৈধ জাল পুড়িয়ে ফেলা এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ১২ হাজার টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী ল ঘাট এলাকায় রবিবার দুপুরে।

জানাগেছে, পায়রা নদীতে অবৈধ জাল নিধন ও অবাদে মাছ শিকার বন্ধে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বরিবার সকালে আমতলীর পায়রা নদীতে অভিযান চালায়। এ অভিযানে দুইটি বেহেন্তি জাল, ৭ হাজার মিটার অবৈধ জালসহ একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ শহীদ মুন্সি, আনোয়ার গাজী, মেহেদী হাসান ও শাহীন নামে চার জেলেকে আটক করা হয়। পরে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় চার জেলেকে সাড়ে নয় হাজার টাকা অর্থদন্ড করেছেন। একই সাথে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার আদেশ দেন এবং ট্রলার বার হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন,মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় চার জেলেকে সাড়ে নয় হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সাথে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা এবং একটি ট্রলার নিলামে বিক্রি করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!