রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলাচিপায় গৃহবধুর আত্মহত্যা

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলাচিপায় গৃহবধুর আত্মহত্যা

সঞ্জিব দাস, গলাচিপাঃ কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনানী রোডে ঘটনা ঘটে। সালমা বেগম রাজমিস্ত্রী বাবুল হাংয়ের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রী বাবুল হাং স্ত্রী সালমা বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ভালোভাবেই সংসার করছিল।

জানা গেছে অভাব অনটনের সংসার চালাতে গিয়ে ধার দেনা হয়ে পড়ে এমনকি চার থেকে পাঁচটি এনজিও থেকে লোন আনে। সাপ্তাহিক কিস্তি দিতে হিমসিম খেতে হচ্ছে। ঘরে একটি ফ্রিজ ছিল তাও বিক্রি করে দিয়েও দেনা পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম বুধবার সকাল সাড়ে ১০টায় স্বামীকে কাজে পাঠিয়ে, মেয়ে ও ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে হয়তো অভিমান করতে পারে। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!