আমতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে পাউবো’র জমি দখলের অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
আমতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে পাউবো’র জমি দখলের অভিযোগ

আমতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে পাউবো’র জমি দখলের অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন আরপাঙ্গাসীয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ বশির হাওলাদার। আমতলী উপজেলার আরপাঙ্গাসীয়া বাজারে বেড়িবাঁধের ঢালে ইট,বালু, সিমেন্ট ও রড দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছেন তিনি। পাউবো কাজ বন্ধের নোটিশ দিলেও প্রভাবশালী ইউপি সদস্য বসির হাওলাদার নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, খুব দ্রুত ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নদীর জোয়ার ও জলোচ্ছ্বাসের পানি থেকে কৃষি জমিকে রক্ষা করার জন্য ১৯৮৪ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে। এর কিছুদিন পরেই ওই বেড়িবাঁধে স্থানীয়রা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ী বেড়িবাঁধে কোন স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। তবে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে ৮টি কলাম করে স্থায়ী স্থাপনা ( বিল্ডিং) নির্মাণ করছেন। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিষয়টা জানতে পেরে ঘটনা স্থল পরিদর্শন করে তাকে নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তবে অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পরে ওই ইউপি সদস্য পুনরায় নির্মাণ কাজ শুরু করেছেন।
স্থানীয় রোজি বিশ্বাস বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমিতে ৮টি আরসিসি কলম (খুটি) করে বিল্ডিং নির্মাণ করছে ইউপি সদস্য বশির হাওলাদার। পানি উন্নয়ন বোর্ডের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে চলে যাওয়ার সাথে সাথে ওই ইউপির সদস্য আবারও নির্মাণ কাজ শুরু করেছেন।

অভিযুক্ত ইউপি সদস্য বশির হাওলাদার বলেন, আমি ২০বছর ধরে আড়পাঙ্গাশিয়া বাজারে ব্যবসা করি। আমি জানি সরকারি জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। তবে আমার কোন কিছু করার নাই। যেহেতু আমি ধান চালের ব্যবসা করি তাই আমার ব্যবসার জন্য একটা পাকাপোক্ত গোডাউন দরকার।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ হিমেল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি সদস্য বশির হাওলাদার বেড়িবাঁধের পাশে ইট,বালি, সিমেন্ট ও রড দিয়ে বেজ করে ৮টি কলম (খুটি) নির্মাণ করেছেন। তার নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি দখলমুক্ত রাখার জন্য সর্বদা কাজ করছি। কোন অবৈধ দখলদার পানি উন্নয়ন বোর্ডে জমি দখল করে রাখতে পারবেনা। কেউ যদি এ কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!