যুবলীগ নেতার মাসব্যাপী দুই টাকায় ইফতার বিতরণ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
যুবলীগ নেতার মাসব্যাপী দুই টাকায় ইফতার বিতরণ

যুবলীগ নেতার মাসব্যাপী দুই টাকায় ইফতার বিতরণ

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে রমজানের প্রথম দিন থেকেই ২ টাকায় দরিদ্র, অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা। নামমাত্র মূল্যে ইফতার নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। পুরো রমজান জুড়ে এ ইফতার আয়োজন চলবে।

শুক্রবার(২৪ মার্চ) তালতলী উপজেলা যুবলীগ নেতা তারেকুজ্জামান তারেকের উদ্যোগে উপজেলার বাধঘাট এলাকায় মাসব্যাপী তিন শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রোজার প্রথম দিন থেকে দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় ৫ ধরনের ইফতার। ইফতার আইটেম ছিলো মুড়ি,ছোলা বুট, খেজুর, জিলাপি ও পেয়াজু।

সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া এসব ইফতার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের লোকজনও এই ইফতার নিয়েছেন। গত বছর রমজানে সারা মাস সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছেন যুবলীগ নেতা তারেক। তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করেছেন।

একাধিক সুবিধাবঞ্চিত মানুষ দুই টাকার ইফতার বক্স পেয়ে বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষ ইচ্ছা করলেও এমন ইফতার কিনে বা নিজেদের ঘরে তৈরি করতে পারবো না । এজন্য এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে এক সঙ্গে ইফতার করতে পারবো। যুবলীগ নেতার এই উদ্যোগে আমরা সবাই খুশি। ভবিষ্যতে তার এ উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল।

যুবলীগ নেতা ও হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তারেকুজ্জামান তারেক বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও জেলা যুবলীগ সার্বিক তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িতে তৈরি করা ৫ ধরনের ইফতার তৈরি করে অনটাইম ফুড বক্সে করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ২ টাকা নিয়ে এই ইফতার বিতরণ করা হয়। পুরো রমজান জুড়ে মাসব্যাপী এই ইফতার আয়োজন চলবে। ভবিষ্যতেও আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালে তালতলীতে যুবলীগ নেতা দুই টাকায় এই ইফতার বিতরণ শুরু করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!