আমতলীতে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আমতলীতে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আমতলী প্রতিনিধিঃ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ১৩৮টি ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ।

শুক্রবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে এ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম প্রমুখ।

আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ বিতরণের মাধ্যমে স্কুলগুলোকে আইসিটির অন্তর্ভুক্ত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!