পায়রা ভাঙ্গন রোধে ৭৫১ কোটি টাকা ব্যায়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পায়রা ভাঙ্গন রোধে ৭৫১ কোটি টাকা ব্যায়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন

পায়রা ভাঙ্গন রোধে ৭৫১ কোটি টাকা ব্যায়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ৭শ’৫১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ভয়াল পায়রার ভাঙ্গন রোধে শহররক্ষা বাঁধ নির্মান, ব্লক বসানো ও জলাবদ্ধ চাওরা খালের পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে পুন:খনন, কচুরিপানা পরিস্কার ও স্লুইজগেট নির্মানের লক্ষে গৃহীত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে

শুক্রবার বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বরগুনা-১ আসনের এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বিশেষ অতিথির ছিলেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বক্তব্য রাখেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব ও আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!