তালতলীতে মিশুক গাড়ী চুরি করে পালানোর সময় দুই চোর জনতার হাতে আটক | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
তালতলীতে মিশুক গাড়ী চুরি করে পালানোর সময় দুই চোর জনতার হাতে আটক

তালতলীতে মিশুক গাড়ী চুরি করে পালানোর সময় দুই চোর জনতার হাতে আটক

আমতলী প্রতিনিধি: তালতলী উপজেৱার আলীরবন্দর গ্রামের মোঃ শাহজাহান আকনের বাড়ি থেকে মিশুক গাড়ি চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার ভোর রাতে উপজেলার কচুপাত্রা এলাকা দিয়ে পালানোর সময় বাজারের পাহারাদার সহ স্থানীয় জনতা তাদের আটক করেন।
বরগুনা জেলা মিশুক ও অটো গাড়ী চোর চক্রের সদস্যরা হলেন বরগুনা সদর উপজেলার বড়ইতলা গ্রামের আবুল কালামের ছেলে মো. সাইফুল (২৭) ও তালতলী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মো.সোহাগ(২৫) ।

জানা গেছে, উপজেলা কড়ইবাড়িয়া ইউনিয়নের আলী বন্দর গ্রামের শাহজাহান আকনের বাড়িতে তার একটি মিশুক গাড়ি ভোর রাতে চার্জে বসিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যায়। এই সুযোগে চোর বাড়িতে প্রবেশ করে দরজার তালা ভেঙে চার্জের লাইন কেটে মিশুকটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে মিশুকের মালিক নামাজ পড়ে বাড়িতে এসে দরজা ভাঙ্গা দেখেন ও মিশুকটি না দেখে চিৎকার করেন। পরে পাশবর্তী বাড়ির লোকজন ছুটে আসেন ও বিভিন্ন স্থানে ফোন করেন। এদিকে ভোর ৬টার দিকে কচুপাত্রা বাজারের পাহারাদার দেলোয়ার গাজীসহ স্থানীয়রা দেখতে পায় মিশুকটি নিয়ে পালিয়ে যাচ্ছে।এ সময় কচুপাত্রা নতুন বাজার সড়কে গতিরোধ করে মিশুকসহ দুই চোরকে আটক করেন। চোরদের কাছে মিশুকের চাবি ও তালা কাটার যন্ত্রসহ চুরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়াও চোর সোহাগের কাছে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!