আমতলীতে স্বাধীনতা দিবস পালন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
আমতলীতে স্বাধীনতা দিবস পালন

আমতলীতে স্বাধীনতা দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে রবিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা।

বরিবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আমতলী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, পৌর মেয়র মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!