মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পায়রা নদীতে নিখোঁজের ১০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজের ১০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভার সবুজবাগ লঞ্চ ঘাট এলাকায় পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দশ ঘন্টা পর জাহিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, শুক্রবার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা টমটম চালক মোঃ জুয়েল হাওলাদারের ছেলে জাহিদ পরিবারের অজান্তেই পায়রা নদীতে দুপুরে গোসল করতে যায়। জাহিদ বাড়িতে ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। নদীর ঘাটে জুতা ও শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় জাহিদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অভি হাসানসহ স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের একটি টিম। আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে সন্ধ্যায় পটুয়াখালী স্টেশনের ডুবুরি দলকে নিয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ১১ টার দিকে ঘাটের পাশে পানির নিচ থেকে জাহিদের মরদেহ উদ্ধার করেন তারা। এসময় তার পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দল নিয়ে নিখোজ শিশুর মরদেহ পায়রা নদী থেকে উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!