তালতলীতে মেয়ের নুপুরের টাকা সংগ্রহ করতে গিয়ে মা নিখোঁজ; খাল থেকে মরদেহ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
তালতলীতে মেয়ের নুপুরের টাকা সংগ্রহ করতে গিয়ে মা নিখোঁজ; খাল থেকে মরদেহ উদ্ধার

তালতলীতে মেয়ের নুপুরের টাকা সংগ্রহ করতে গিয়ে মা নিখোঁজ; খাল থেকে মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মেয়ের নুপুরের টাকা সংগ্রহ করতে গিয়ে মা সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর বুধবার বিকেলে খাল থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সুফিয়া বেগম ওই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের সুফিয়া বেগম গত সোমবার রাত ৯ টার দিকে ছোট মেয়ে নুপুর তৈরির টাকা সংগ্রহ করতে ঘর থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গত দুই দিন যাবৎ স্বজনেরা তাকে খুঁজে পায়নি। বুধবার বিকাল তিনটার দিকে নিখোঁজ সুফিয়া বেগমের ছেলে এরশাদ বয়াতি ডালিরখালে মায়ের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
নিহতের বড় ছেলে এরশাদ বয়াতি বলেন, সোমবার রাত ৯ টার দিকে মা আমার ছোট বোন আজমাইনের জন্য একজোড়া নুপুর তৈরির টাকা সংগ্রহ করতে ঘর থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ীতে ফিরেনি। বুধবার দুপুরের দিকে ডালিরখালে মায়ের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেই। তিনি আরো বলেন, মায়ের সঙ্গে তার চাচাতো বোনের স্বামী সোনা মিয়া ও তার সহযোগীদের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। আমার সন্দেহ পরিকল্পিতভাবে তারাই আমার মাকে হত্যা করে খালে ফেলে রেখেছে।

এ বিষয়ে সোনা মিয়ার সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ডালিরখাল থেকে সুফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে ঘটনার আসল রহস্য বুঝা যাবে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!