মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
হাত খরচের টাকা জমিয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার

হাত খরচের টাকা জমিয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার

আমতলী প্রতিনিধিঃ হাত খরচের টাকা জমিয়ে মাহে রমজানে অসহায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমতলী উপজেলার এক এস এস সি পরিক্ষার্থী। শনিবার আমতলী মফিজ উদ্দিন (এম ইউ) মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বসে প্রায় দুই শতাধিক অসহায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রবিউল ইসলাম হিমেল মৃধা। হিমেল মৃধা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ ফয়সাল মৃধার ছেল।

হিমেল বলেন, প্রায় ১ বছর ধরে হাত খরচের টাকা জমিয়েছিলাম। সেই জমানো টাকায় অসহায় ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টাতেই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। চেষ্টা করছি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান, ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা বলেন,এ বছরের এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম হিমেল একজন পরোপকারী। তার এমন মানবিক কাজে তিনি অনেক খুশি। নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!