আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত

আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম কাদের মিয়ার শপথ গ্রহন অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারে কার্যায়ে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠার গাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি বীরমুক্তিরযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ একেএম সামসুদ্দিন শানু, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেন মাস্টার, বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য পৌর যুবলীগ সভাপতি এ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ, সাংবাদিক মো. জাকির হোসেন, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির, সম্পাদক এম সাঈদ খোকন, আওয়াশীলীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল ও ইউনুছ আলী তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ঋণ খেলাপির দায়ে উচ্চ আদালতের রায়ে তার পদ শূন্য ঘোষনা করা হলে গত ১৬ মার্চ পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!