তালতলীতে ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
তালতলীতে ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ

তালতলীতে ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ইউপি সদস্যদের শপথ পাঠ করান। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হল রুমে ইউপি চেয়ারম্যান ফারুক খানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান । ইউনিয়নের ৯ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য শপথ নেন। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল, ভাইস ইউপি চেয়ারম্যান ফারুক খান,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক নুরে আলম সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।

গত ১৬ মার্চ উপজেলার শারিকখালী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে ইসলামী আন্দোলনের মনোনীত হাতা পাখা প্রতীক নিয়ে ফারুক খান বিজয়ী হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!