শপথ নিয়ে বাড়িতে ফেরার পথে গ্রেফতার ইউপি সদস্য | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
শপথ নিয়ে বাড়িতে ফেরার পথে গ্রেফতার ইউপি সদস্য

শপথ নিয়ে বাড়িতে ফেরার পথে গ্রেফতার ইউপি সদস্য

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে শপথ গ্রহণের পর নাসির উদ্দিন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শারিকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার পায়রা সম্মেলন কক্ষে শপথগ্রহণ শেষে ইউপি সদস্য বাড়ি ফিরছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় আদালত ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। একই সাথে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বাদী শিশির রায় বলেন, গত ২০২১ সাথে আমার কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয় ইউপি সদস্য নাসির উদ্দিন। এসময় আমাকে একটি চেকের পাতা ও ১’শ টাকার তিনটি স্টাম্প দেন। সেই টাকা আমাকে ফেরত না দিলে আমি ঐ বছরই বরগুনা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করি। আদালত চলতি বছরের ১২ এপ্রিল নাসির উদ্দিনকে ১ বছরের কারাদন্ড ও ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঐ ইউপি সদস্য চেক জালিয়াতির একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে ঐ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!