অভিযানে গিয়ে হামলার শিকার, জেলেকে দুই বছরে কারাদন্ড | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
অভিযানে গিয়ে হামলার শিকার, জেলেকে দুই বছরে কারাদন্ড

অভিযানে গিয়ে হামলার শিকার, জেলেকে দুই বছরে কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে পায়রা নদীতে জাটকা সংরক্ষন কার্যক্রম অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন কোস্ট গার্ডের দুই সদস্য ও উপজেলা মৎস্য অফিসের এক স্টাফ। পরে হামলাকারী সাইদুল (২২) নামের এক জেলেকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও হামলাকারীদের সহযোগিতা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অপরাধে ফরহাত রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা এ রায় দেন। এর আগে বেলা ১২ টার দিকে পায়রা নদীতে এম বালিয়াতলী নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে হামলাকারী ও সহযোগিতাকারী দুই জনকে আটক করা হয়েছে।
আটক কৃতরা হলেন, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের ফোরকানের ছেলে সাইদুল ইসলাম ও জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ফরহাদ রেজা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে সকালে পায়রা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় তারা মাছ ধরা অবস্থায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী ও নেট মসারী জাল আটক করা হয়। এনিয়ে কিছু জেলেরা দা ও লাঠিসোঁটা নিয়ে একত্রিত হয়ে অভিযানে থাকা সকলের ওপর চড়াও হয় ও ঢিল পাটকেল ছুড়তে থাকে। এ সময় অভিযানের থাকা কোস্ট গার্ডের মাজি রিপন(৪০), কর্মচারী রাসেল(৩২) ও মৎস্য অফিসের স্টাফ মনির(৩৮) আহত হয়। পরে জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি পরিচয়ে ফরহাদ রেজা এসে জেলেদের পালিয়ে যেতে সহযোগিতা করেন। পরে জেলে সাইদুল ইসলাম ও ফরহাদ রেজাকে আটক করে। আটককৃতদের মৎস্য অফিস ও কোস্ট গার্ড ভ্রাম্যমান আদালতে পাঠায়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জেলে সাইদুলকে দুই বছরের কারাদন্ড দেয়। একই সাথে হামলাকারীদের সহযোগিতা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অপরাধে জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ফরহাদ রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, অভিযান পরিচালনায় হামলা করার অপরাধে এক জেলেকে দুই বছরের কারাদন্ড ও সরকারী কাজে বাঁধা দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!