তালতলী উপজেলা আ.লীগে সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বিএনপির আহবায়ক গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলী উপজেলা আ.লীগে সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বিএনপির আহবায়ক গ্রেফতার

তালতলী উপজেলা আ.লীগে সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বিএনপির আহবায়ক গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে আ.লীগের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সদর রোডের বাসায় অভিযান চালিয়ে শহিদুল হক কে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত ৯ এপ্রিল রাতে তালতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ৮ এপ্রিল বিকালে মালিপাড়া এলাকায় পাশাপাশি আওয়ামীলীগসহ তাদের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির গণ-অবস্থান চলাকালে দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একপর্যায়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের পায়রা ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ অবস্থান নেয় । এসময় হামলাকারীরা ঐ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সিসিটিভি ভেঙ্গে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাত নামা করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দুই নম্বর আসামী করা হয় উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক কে। মামলার ৮ দিন পরে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশ উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শহিদুল হক এর ছেলে নাঈম হক এর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি শহীদুল হক কে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!