তালতলীতে বাল্যবিয়ের দায়ে ঘটক ও কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে বাল্যবিয়ের দায়ে ঘটক ও কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড

তালতলীতে বাল্যবিয়ের দায়ে ঘটক ও কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড

আমতলী প্রতিনিধঃ তালতলীতে বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও ছেলের ভাইকে ৭দিন করে ও ঘটকের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রাম্য ইমাম ও হরিনখোলা মাদ্রসার মৌলভীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা উপজেলার তাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা সরোয়ার খান(৩৫), এলাকার ঘটক সেন্টু মৃধা(৫০) ও ছেলের ভাই ছাব্বির হোসেন(৩০)। গ্রাম্য ইমাম মাদ্রাসা শিক্ষক আবুল কাশেম(২৮) কে বিয়ে পড়ানোর দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তাতিপাড়া এলাকার সরোয়ার খানের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মোসা.তাবাসসুম (১৪) এর সাথে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আক্কেলপুর এলাকার নিজাম নাজিরের ছেলে রাব্বি (২২) এর সাথে ঘটক সেন্টু মৃধার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ বিয়ের আয়োজকেরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা, ছেলের ভাই ও ঘটককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিফাত আনোয়ার তুমপা ঘটক সেন্টুকে ১ মাস, মেয়ের বাবা সরোয়ার খান ও ছেলের ভাই ছাব্বির কে ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে হরিণখোলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম কে বিয়ে পড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে গতকাল রাত ১০ টার দিকে উপজেলার তেতুল বাড়িয়া এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলাকালে অভিযান চালানো হয়। পরে সবাই পালিয়ে গেলে মেয়ের বাবা সিদ্দিক হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ভ্রাম্যমান আদালতের দন্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, গোপন সংবাদ ভিত্তিতে খবর পাই বাল্য বিয়ের আয়োজন হচ্ছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটক সেন্টা মিয়াই এই বাল্যবিয়ের সকল কিছু আয়োজন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!