তালতলীতে গাঁজা ক্রয় করে ফেরার পথে আটক; দুইজনকে ছয় মাসের কারাদণ্ড | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে গাঁজা ক্রয় করে ফেরার পথে আটক; দুইজনকে ছয় মাসের কারাদণ্ড

তালতলীতে গাঁজা ক্রয় করে ফেরার পথে আটক; দুইজনকে ছয় মাসের কারাদণ্ড

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে গাঁজা ক্রয় করে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ১১ পিস ইয়াবাসহ অপর এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের আদেশ দেন। আটককৃতরা হলেন, উপজেলার বড় অংকুজান পাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে জসিম খান(২০) ও দেলোয়ার গাজির ছেলে সাইদুল ইসলাম গাজি(২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকায় মাদক সেবনকারী জসিম খান (২০) ও সাইদুল ইসলাম গাজি(২৭) গাঁজা ক্রয় করেন মাদক ব্যবসায়ী খলিল জোমাদ্দারের কাছ থেকে। গাঁজা ক্রয় করে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞেস করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনকারী দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাহুল মৃধা(২৮)কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রাহুল বরগুনা জেলার বামনা উপজেলার হোগলা গ্রামের মহারাজ মৃধার ছেলে।

আটককৃত জসিম খান ও সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করেন, স্থানীয় খলিল জোমাদ্দারের কাছ থেকে গাঁজা ক্রয় করেন । বিভিন্ন সময় তার কাছ থেকে গাঁজা ক্রয় করে সেবন করেছেন।

স্থানীয়রা বলেন, খলিল জোমাদ্দারের কাছ থেকে গাজা কিনে ফেরার পথে আমাদের সন্দেহ হলে আমরা গাঁজা সেবনকারী দুজনকে আটক করি। পরে পুলিশ ও ইউএনও কে খবর দেই। এসময় গাঁজা বিক্রেতা খলিল জোমাদ্দার পালিয়ে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গাঁজা ক্রয় করে ফেরার পথে দুজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সিফাত আনোয়ার তুম্পা বলেন দুই গাজা সেবন কারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!