উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, আইন-শৃঙ্খলা সভায় নিন্দা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, আইন-শৃঙ্খলা সভায় নিন্দা

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, আইন-শৃঙ্খলা সভায় নিন্দা

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে সরকারের উন্নয়ন কাজ করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা সভায় নিন্দা প্রস্তাব পাস হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা চলাকালে এ নিন্দা প্রস্তাব পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।

জানা গেছে, তালতলী বাজারে ড্রেনেজ ব্যবস্থায় সরকারের উন্নয়ন কাজ করার জন্য উপজেলা পরিষদের পাশেই মাটি খনন করেন। সরকারি উন্নয়ন কাজ বানচাল করার জন্য উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সগীর হোসেন বাধা দেন। বাধা বিঘ্ন অতিক্রম করে সরকারি উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ায় উপজেলা চেয়ারম্যানকে আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। ওই মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গত মার্চ মাসের সভায় মামলার বিষয়ে নিন্দা জানিয়ে বলেন, উপজেলা চেয়ারম্যান ক্লিন-ইমেজের একজন লোক। তিনি তালতলী উপজেলার উন্নয়নের কাজ করে থাকেন। কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। এইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। একই সাথে নিন্দা প্রস্তাব রাখেন। আইন শৃঙ্খলা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা মার্চ মাসের সভার বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পাশের রেজুলেশন পাঠ করার সময় এই বিষয়টিও উঠে আসে। সেখানে সর্ব সম্মতিক্রমে এই নিন্দা প্রস্তাবটি পাস করা হয়।

নির্বাহী অফিসার সিফাত আনোয়ারা তুমপা বলেন, আমি গত মার্চ মাসের আইন-শৃঙ্খলা সভার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনার রেজুলেশন পাঠ করি। সেখানে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ভাইস চেয়ারম্যানের প্রস্তাবটিও পাঠ করা হয় এবং নিন্দা প্রস্তাব গ্রহীত হয়।

এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, তালতলী বাজারের জলবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজে সগীর হোসেন বাধা দেয়। পরবর্তীতে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। সরকারের উন্নয়ন কাজ করতে গিয়ে এই মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ৯ মার্চ মামলার বাদী মো. ছগির হোসেনের ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়া ও জীবননাশের হুমকি দেওয়ায় অভিযোগে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের বিরুদ্ধে গত ১৪ মার্চ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ছগির হোসেন। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!