আমতলীতে ছয় হাজার পাঁচ’শ কৃষক পেল কৃষি উপকরন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ছয় হাজার পাঁচ’শ কৃষক পেল কৃষি উপকরন

আমতলীতে ছয় হাজার পাঁচ’শ কৃষক পেল কৃষি উপকরন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ছয় হাজার পাঁচ’শ কৃষক পেল কৃষি উপকরন। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কৃষি উপকরন সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, ধীরেন্দ্র দেবানাথ শম্ভু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ কাদের মিয়া, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ। সাংসদ ৫টি হার্বেস্টার মেশিন ও সার বীজ বিতরন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!