তালতলীতে জাটকা ধরায় তিন জেলের কারাদণ্ড | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে জাটকা ধরায় তিন জেলের কারাদণ্ড

তালতলীতে জাটকা ধরায় তিন জেলের কারাদণ্ড

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।

কারাদণ্ডপ্রাপ্তরা জেলেরা হলেন- মজিবর গাজি(৩২), মো.সোলাইমান(২৫) ও মো.ছিদাম(৫০)। আটকৃত সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ। এর ধারাবাহিকতায় উপজেলার পায়রা নদীতে সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় জাটকা শিকার অবস্থায় পায়রা নদী থেকে তিন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী এবং জাটকা ইলিশ জব্দ করা হয়। এইসব জালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান মৎস্য বিভাগ। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয় ও জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মেরিন ফিসারীজ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ ভাবে সকালে নদীতে অভিযানে চালায়। এসময় জাটকা ধরার দায়ে তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেযা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে মৎস্য আইনের ৫ ধারায় তিন জেলেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!