নিরাপদ আশ্রয়ে যেতে আমতলী উপজেলা প্রশাসনের মাইকিং; চাল ও নগদ টাকা বরাদ্দ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
নিরাপদ আশ্রয়ে যেতে আমতলী উপজেলা প্রশাসনের মাইকিং; চাল ও নগদ টাকা বরাদ্দ

নিরাপদ আশ্রয়ে যেতে আমতলী উপজেলা প্রশাসনের মাইকিং; চাল ও নগদ টাকা বরাদ্দ

আমতলী প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় মোখার প্রভাবে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীর গুমোট আবহাওয়া বিরাজ করছে। শনিবার আবহাওয়ার সংকেত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উপকুলবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন জনসাধারণকে সাইক্লোণ সেল্টারে যেতে মাইকিং করেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউ সাইক্লোণ সেল্টারে যায়নি। মোখা মোকাবেলায় দুই উপজেলায় বরগুনা জেলা প্রশাসন ২০ মেট্টিক টন চাল ও নগদ এক লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। ওই চাল ও নগদ টাকা সকল ইউনিয়ন পরিষদে ভাগ করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন।

জানাগেছে, ঘুর্ণিঝড় মোখা পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দুরে দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। উপকুলীয় অ ল আমতলী ও তালতলীকে ৮ নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর ও পায়রা নদীতে মাছ ধরারত জেলে ট্রলার ও নৌকাকে নিরাপদ বরেয়ে বলে জানান ফকিরহাট মৎস্য সমিতির সহ-সভাপতি ইউপি সদস্য আব্দুস সালাম। উপকুলীয় অ লে গুমোট আবহাওয়া বিরাজ করছে। শনিবার আবহাওয়ার সংকেত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উপকুলবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন জনসাধারণকে সাইক্লোণ সেল্টারে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করলেও সন্ধ্যা পর্যন্ত কেউ সাইক্লোণ সেল্টারে যায়নি বলে নিশ্চিত করেছেন সিপিপির স্বেচ্ছাসেবক মোঃ রিপন মুন্সি। সাগর ও নদী উত্তাল রয়েছে। সাগরের বড় বড় ঢেউ তীরে আচার খাচ্ছে। মোখা মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসন আমতলী ও তালতলী উপজেলায় ২০ মেট্টিক টন চাল ও এক লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ওই চাল ও টাকা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নে ভাগ করে দিয়েছেন।

গাবতলী আবাসনের লালমিয়া বলেন, পরিস্থিতি বুঝে সাইক্লোণ সেল্টারে যাব। এখনো সাইক্লোণ সেল্টারে যাওয়ার মত পরিস্থিতি হয়নি।

আড়পাঙ্গাশিয়া গ্রামের পায়রা নদী সংলগ্ন আফজাল শরীফ বলেন, নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

আমতলী পৌরসভার সিপিপির টিম লিডার মোঃ রিপন মুন্সি বলেন, মানুষকে সাইক্লোণ সেল্টারে যেতে মাইকিং করেছি। আমতলী সিপিপির সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, ঘুর্ণিঝড় পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দুরে বঙ্গোপসাগরে দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। উপকুলীয় অ লকে ৮নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন বলেন, সকল সাইক্লোণ সেল্টারে শুকনা খাবার পৌছে দেয়া হয়েছে। আশ্রিত মানুষকে প্রয়োজন মত স্বেচ্ছাসেবকরা বন্ঠন করে দিবেন।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, জনসাধারনকে সাইক্লোণ সেল্টারে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। সিপিপির স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করছে। তিনি আরো বলেন মোখা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ মেট্টিক টন চাল ও পঞ্চাশ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপকুলের ঝুঁকিপূর্ণ সকল মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, মোখা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বরাদ্দ পেয়েছি তা সকল ইউনিয়ন পরিষদে ভাগ করে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!