তালতলীতে তিন কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে তিন কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

তালতলীতে তিন কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে তিন কেজি গাঁজাসহ শাহিনুর বেগম (২৮) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার বড় অংকুজানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিনুর বেগম উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকার রফিকের স্ত্রী।

পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বড় অংকুজান পাড়া গ্রামের রফিকের স্ত্রী শাহিনুর বেগম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে বড় অংকুজান পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতা শাহিনুর বেগম গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে তার ঘর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদক বিক্রেতা নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই নারীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!