শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

গলাচিপায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পৃথকস্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। নিহত তিন শিশু হলো গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জুবায়ের মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মাইনুল ইসলাম (৩) এবং গলাচিপা ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতবারের ছেলে প্রতিবন্ধী তামিম মাতবর (১০)।

সকালে জুবায়ের মৃধার বাবা ও মা ঘরে কাজ করার সময় সবার অগোচরে পুকুরে পরে যায় জুবায়ের। এসময় শিশুর মা তাকে খুঁজতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে।

তামিমের বাবা প্রতিদিনের মতো কাজে গেলে তার মা গরু চড়াতে যায়। এসময় বাড়ির পাশে খালে পড়ে যায় প্রতিবন্ধী তামিম।

অপরদিকে মাইনুল ইসলামকে তার বাবা নানাবাড়ি রেখে গ্রামের বাড়িতে যায়। এসময় নানাবাড়ির পাশে ডোবায় পড়ে যায় মাইনুল ইসলাম।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন জানান, সকাল থেকে এ পর্যন্ত পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!